সাজ্জাকুল ইসলাম রাজ্জাক :-
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং বাসযোগ্য আর্থ সামাজিক ও উন্নয়নের রোল মডেল এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট প্রকৌশলী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন মন্ডল।
তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা করেন এবং এলাকাবাসীর সমর্থন সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করে তিনি তার মহতী উদ্যোগের শুভ সুচনা করেন ।
আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবান্ধব সেবার মাধ্যমে ওয়ার্ডটিকে একটি রোল মডেল বা আদর্শ ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি এলাকার বিশিষ্টজন ও তরুণ সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মপরিকল্পনা তুলে ধরে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন মন্ডল। তিনি জানান, ১৬ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি উন্নয়শীল ‘স্মার্ট, গ্রীন ও ক্লিন’ এই তিন মূল থিমের ওপর ভিত্তি করে সামগ্রিক উন্নয়ন কাজ পরিচালনা করতে চান।
উন্নয়ন ভাবনার মূল বিষয়সমূহ:
স্মার্ট ওয়ার্ডঃ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন, আধুনিক ডিজিটাল সেবার মাধ্যমে নাগরিক ভোগান্তি দূর করা এবং তরুণ প্রজন্মের জন্য তথ্যপ্রযুক্তিনির্ভর যুব উন্নয়ন ও স্বনির্ভর নারী কল্যাণের সুযোগ তৈরি করা।
অসহায় হতদরিদ্র দুঃস্থ পরিবারের উন্নয়নের জন্য গরুর বাছুর প্রদান করা এবং অসহায় হতদরিদ্র দুঃস্থ নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ করে স্বনির্ভর ওয়ার্ড তৈরি করা।
১৬ নং ওয়ার্ড বাসীর অসুস্থদের জরুরি হাসপাতালে গমনের জন্য একটি নিয়মিত এম্বুলেন্সের ব্যবস্থা করে রাখা।
বিভিন্ন ভাতা কার্ড ও সমাজসেবা বিষয়ক কার্যক্রমের সুবিধা প্রদানে সহজীকরণ করা। দরিদ্রদের জন্য টিসিবি কার্ড ফ্যামিলি কার্ড নিশ্চিত করা।
গ্রীন ওয়ার্ডঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে ওয়ার্ডের অলিগলিতে বৃক্ষরোপণ অভিযান, ছাদ বাগান তৈরিতে উৎসাহ প্রদান এবং জলাধারগুলো সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া।
ক্লিন ওয়ার্ডঃ সকল জনগণের জন্য রাস্তাঘাটের সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিয়মিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা এবং মশক নিধনে কার্যকর ও পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন মন্ডল বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া একটি টেকসই উন্নয়ন সম্ভব নয়।
১৬ নং ওয়ার্ডকে শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, বরং নাগরিকদের নিরাপদ ও উন্নত জীবনমানের একটি মডেল হিসেবে দেখতে চাই।
তিনি আরো বলেন সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড উপহার দিতে সক্ষম হব।”
তাঁর এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী ঘোষণায় ১৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ এবং স্থানীয় জনগণের এই মহতী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন মন্ডল বলেন আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে উপরোক্ত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিতে আমি আমার এলাকাবাসী তথা ১৬ নং ওয়ার্ডের জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
Leave a Reply