1. admin@dainikseshbela.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন লোকনাথ ফাউন্ডেশনের সম্মাননা স্মারক গ্রহণ করেন বাবু তপন কুমার রায়

গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার শেয়ার করা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা সাংবাদিক সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের অধ্যাপক আবুল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থরক্ষা ও সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে নতুন এই নির্বাহী পরিষদ তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বিজয় বাংলার পীরজাদা মো. নোয়াব আলী, সহ-সভাপতি পদে দৈনিক বঙ্গবাজারের জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের মো. নজরুল ইসলাম মেহেদী, যুগ্ম-সম্পাদক পদে সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভি ও দৈনিক বাস্তবায়নের মোবারক হোসেন রনি, এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে টোয়েন্টিফোর টুডে নিউজ ডট কমের ফরহাদ মোল্লা।

এছাড়া দপ্তর সম্পাদক পদে দৈনিক জনগণের বাণীর সুবর্ণা আক্তার, সহ-দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক এশিয়া বার্তার খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দি ডেইলি রিপাবলিকের অধ্যাপিকা রেজওয়ানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সারা বাংলার সুমন সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মুভি বাংলা টিভির ইমরান হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক মুক্ত কাগজের হাফিজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পরিবেশ কর্মী মো. রাব্বি এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে দৈনিক সোনালী খবরের কাজি রোকেয়া কেয়া দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দৈনিক সকালের মিজানুর রহমান চৌধুরী, দৈনিক সমাচারের মো. পারভেজ আক্তার, সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের হারুন-অর-রশিদ, দৈনিক নববাণীর লুবনা আক্তার এবং দি ডেইলি প্রেজেন্ট টাইমসের আতিকুর রহমান আতিক।

গাজীপুর জেলা সাংবাদিক সমিতির এই নবগঠিত পরিষদ পেশাদার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ সংবাদ চর্চা বজায় রাখা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সমিতির এই কার্যক্রম মল্লিক টাওয়ার (লিফটের চতুর্থ তলা), জোড় পুকুর পাড়, উত্তর ছায়াবীথি, জয়দেবপুর, গাজীপুর থেকে পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি