1. admin@dainikseshbela.com : admin_news :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রশিদবিহীন অর্থ আদায়ের অভিযোগে তোলপাড় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষকদের ক্ষোভ পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন

কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার শেয়ার করা হয়েছে

তুষার আহমেদ :-

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত পলিথিনের জিপারও জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর সদর উপজেলার সাপেরহাট এলাকার মৃত প্রফুল্ল ইসলামের ছেলে মো. সেলিম মিয়া (২৬), কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার মৃত হাসান মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০) এবং একই এলাকার মো. ইকবাল গাজীর ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কালিয়াকৈর থানার পুলিশ উপজেলার হিজলহাটি এলাকার একটি পোশাক কারখানার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে সেলিম মিয়ার প্যান্টের ডান পকেট থেকে ৪৫০ পিস, রিনা বেগমের স্যালোয়ারের ডান পাশের পকেট থেকে ৪০০ পিস এবং রবিউল ইসলামের লুঙ্গির বাম পাশের কোচ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি