সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
মানবকল্যাণ ও সুস্থ সংস্কৃতির বিকাশে নিবেদিত সংগঠন লোকনাথ ফাউন্ডেশন এর সাফল্যের এক দশক পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ গাজীপুর মহানগর শাখার বিপ্লবী সভাপতি বাবু তপন কুমার রায়। তার এই অর্জন গাজীপুরবাসীর জন্য বিরাট সম্মান , শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
তপন কুমার রায় একজন মানবিক, সমাজসেবী ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তাঁর পিতা ধীরেন্দ্রনাথ রায় এবং মাতা কানন বালা রায়। বর্তমানে তিনি পশ্চিম ভূরুলিয়া, বাড়ি নং জিপিএস-৪৪১, ডুয়েট, গাজীপুর সিটি কর্পোরেশন, জয়দেবপুর, গাজীপুরে বসবাস করেন। বর্তমানে তিনি বৈদেশিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত।
ছাত্রজীবন থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। শিল্প-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ ও ১৯৯৬ সালে দুইবার জাতীয় পুরস্কারে ভূষিত হন।
মানবকল্যাণে কাজ করাই তাঁর জীবনের অন্যতম আদর্শ। বিশেষ করে ২০২১ সালের করোনা মহামারির সময়, যখন মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছিল, তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। একই সঙ্গে তিনি মানুষের মধ্যে সাহস, আশা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ড সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করেছেন, ধর্মীয় অনুষ্ঠানসমূহে আর্থিক অনুদান প্রদান করেছেন এবং হাজার হাজার পুণ্যার্থী ও ভক্তের জন্য খাবার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সময়ে আর্ত, অসহায়, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক অন্যায়, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার থেকেছেন এবং প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। বিদেশে পড়া কালীন সময়ে ২০০০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের একমাত্র বাংলাদেশি হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
কর্মজীবনের তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মাননা লাভ করেন তারি ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৫ সালে তিনি তার কর্মক্ষেত্রে সর্বোচ্চ সফলতা লাভের ফলস্বরূপ “বেস্ট সার্ভিস এক্সিলেন্স চ্যাম্পিয়ন এওয়ার্ড ২০২৫” সম্মাননা সার্টিফিকেট লাভ করেন। বর্তমানে তিনি বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল পদ সহ রামকৃষ্ণ মঠ কর্তৃক পরিচালিত বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের গাজীপুরে মহানগরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন…
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি অত্যন্ত সচেতন। মা-মাটি ও দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা গভীর। তিনি বিশ্বাস করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই লক্ষ্যকে সামনে রেখে তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তাঁর এই মহৎ উদ্যোগ সফল করতে সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply