1. admin@dainikseshbela.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন লোকনাথ ফাউন্ডেশনের সম্মাননা স্মারক গ্রহণ করেন বাবু তপন কুমার রায়

গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার শেয়ার করা হয়েছে

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) :-

​গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের চাকরি, পদায়ন ও কার্যপদ্ধতি নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং তাঁর মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের চক্রান্ত মাত্র। মূলত সঠিক তথ্য গোপন করে এবং কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ওই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদে নাজমুল হকের চাকরি ও পদায়ন নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা বাস্তবসম্মত নয়। মূলত তিনি টঙ্গী পৌরসভার লাইসেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান তাঁর সততা ও কর্মদক্ষতা মূল্যায়ন করে পদোন্নতি দিয়ে তাঁকে রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন। তাঁর চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য ও পদায়ন প্রক্রিয়া আইনসম্মতভাবে তাঁর সার্ভিসবুকে যথাযথভাবে অন্তর্ভুক্ত রয়েছে, যা দাপ্তরিক নথিপত্রেই স্পষ্ট।

কোনাবাড়ী জোনে দায়িত্ব পালনকালে তৎকালীন এক কর্মকর্তার সঙ্গে অসদাচরণ বা হাতাহাতির যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা। ওই সময় বিষয়টি নিয়ে দাপ্তরিকভাবে তদন্ত কমিটি গঠিত হলেও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তদন্তে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। ফলে ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

নাজমুল হকের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বা মামলার বিষয়ে কোনো বিশেষ মহলের সঙ্গে যোগাযোগের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। তিনি একজন পেশাদার সরকারি কর্মকর্তা হিসেবে সবসময় নিরপেক্ষ থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের কার্যক্রমে তাঁর জড়িত থাকার প্রশ্নই আসে না।

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বলেন, “আমার দীর্ঘ চাকরিজীবনে আমি সবসময় নিয়ম, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
​সংশ্লিষ্টদের মতে, কোনো দাপ্তরিক নথিপত্র যাচাই না করে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ শুধু একজন কর্মকর্তার পেশাগত মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং গণমাধ্যমের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। এই ধরনের অসত্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি