1. admin@dainikseshbela.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন লোকনাথ ফাউন্ডেশনের সম্মাননা স্মারক গ্রহণ করেন বাবু তপন কুমার রায়

নাগরী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত জনপ্রিয় নেতা চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সুলতান আহমেদ

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার শেয়ার করা হয়েছে

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার সুলতান আহমেদ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং নির্বাচিত হলে তাঁর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।
প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নাগরী ইউনিয়নকে একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, খন্দকার সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাদের দাবি, তিনি শিক্ষিত, মার্জিত ও সবার সঙ্গে সমান আচরণ করেন। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি তাঁর সমান শ্রদ্ধাবোধ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
নাগরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটার রঞ্জন বলেন, “খন্দকার সুলতান আহমেদ যতবার নির্বাচন করেছেন, আমরা তাঁকে ভোট দিয়েছি। তিনি নির্বাচিত হলে নাগরী ইউনিয়নের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে এলাকার বেকারত্বও কমবে।”
খন্দকার সুলতান আহমেদ বলেন, “আল্লাহর রহমত এবং নাগরী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন থাকলে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। জনগণ পরিবর্তন চায়। অতীতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অনেকের অভিযোগ রয়েছে। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার সমান অধিকার নিশ্চিত করে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাগরী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ইতোমধ্যে জোরদার হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি