1. admin@dainikseshbela.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন লোকনাথ ফাউন্ডেশনের সম্মাননা স্মারক গ্রহণ করেন বাবু তপন কুমার রায়

পূবাইলে করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার শেয়ার করা হয়েছে

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর মহানগরীর পূবাইলে
গত শনিবার (০১-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এক সপ্তাহ পর শনিবার (০৮-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য নং -১ আলহাজ্ব আবু সাঈদ সরকার এর সভাপতিত্বে এবং পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা আরিফ দেওয়ান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক সদস্য নাহিদ খান, পূবাইল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম আকাশ, কামাল হোসেন, মাসুদ শেখ, সাবেক সভাপতি রাশেদুল আলম রাশেদ সহ আরো অনেকে।

করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সকল সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফ হোসেন স্বাধীন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম দেওয়ান বলেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব যেমন প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নৈশ প্রহরীর বেতন নিয়মিত পরিশোধ করব, আগুন নিভানোর জন্য বাজারে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করব, আগামী তিন মাসের মধ্যে করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সরকারি রেজিস্ট্রেশন করব ।
পরিশেষে করমতলা বাজার ব্যবসায়ীদের কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি