1. admin@dainikseshbela.com : admin_news :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রশিদবিহীন অর্থ আদায়ের অভিযোগে তোলপাড় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষকদের ক্ষোভ পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাজীপুরের কালীগঞ্জে এক (০১) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চার (০৪) জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত কালিয়াকৈরে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের কালীগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিডি নেটওয়ার্ক পপ ম্যানেজারকে মারধর, বিডি নেটওয়ার্ক কাজে ব্যবহৃত মেশিনারীর জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা মোহনপুরে ৬ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন

রশিদবিহীন অর্থ আদায়ের অভিযোগে তোলপাড় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষকদের ক্ষোভ

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার শেয়ার করা হয়েছে

মোহাম্মদ জুনায়েদ হোসেন, স্টাফ রিপোর্টার:-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ আদায় এবং শিক্ষক-কর্মচারীদের হয়রানির অভিযোগ ঘিরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
এ ঘটনায় বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মচারীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হোসেনপুর এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয়ে অনিয়ম করে আসছেন। ২০২৪ সালে অভিভাবকদের পক্ষ থেকে এসব অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হলে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষক-কর্মচারীদের দাবি, ওই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক প্রধান শিক্ষকের সরকারি বেতন-ভাতার অংশ বন্ধ করা হয়।
তবে অভিযোগকারীদের দাবি, বেতন-ভাতা বন্ধ হওয়ার পরও অনিয়মের অভিযোগ থামেনি। বরং বিদ্যালয়ের বিভিন্ন খাতে নতুন করে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন কাজের জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে কোনো রশিদ দেওয়া হয়নি।
একাধিক শিক্ষার্থী জানায়, টাকা দেওয়ার পর রশিদ না পাওয়ায় তারা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে ভয়ে অনেকে সরাসরি প্রতিবাদ করতে পারেনি বলেও অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, প্রধান শিক্ষকের আচরণে বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকজন শিক্ষককে চাপ প্রয়োগ, হুমকি এবং বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান শিক্ষকের অধীনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বলছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি